
জগলুল হুদা, রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জেএসসি পরীক্ষায় ৫২২০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৪৭৮৮ জন পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন শিক্ষার্থী। পাসের হার ৯১.৭২ ভাগ। জেডিসিতে (মাদ্রাসা) ৬৯৬ জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬৭৪ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫ জন। পাসের হার ৯৬.৮৩ ভাগ। পিইসিতে উপজেলার ২৩৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৭৩ জন। পাসের হার ৯৮.৫৭ ভাগ।
এর মধ্যে ১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এবতেদায়ী ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। পাসের হার ৯৫.৫১ ভাগ বলে জানান রাঙ্গুনিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিছ।

রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, এবার জে.এস.সিতে ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উপজেলার সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছে রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠানের ৬৩জন পরীক্ষার্থীদের মধ্যে ২১জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। প্রতিষ্ঠানটির পাশের হারও শতভাগ।
সরেজমিনে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্কুল পরিদর্শনে শিক্ষার্থীদের উল্লাস প্রকাশ করতে দেখা গিয়েছে। চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে গিয়ে দেখা যায় বিদ্যালয়টিতে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। এর মধ্যে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। এছাড়াও স্কুলটির পিইসিতে জিপিএ ৫ পেয়েছে ৩২ জন।
চন্দ্রঘোনা টিউলিপ কিন্ডারগার্টেন কেজি এন্ড হাইস্কুলে গিয়ে দেখা যায়, জেএসসি ও পিইসি পরীক্ষায় যথাক্রমে ১ জন ও ১৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। প্রি ক্যাডেট কেজি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গিয়েছে। তাদের ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন জিপিএ ৫ সহ শত ভাগ পাস করেছে।
এছাড়াও জেডিসিতে শতভাগ পাসে মাদ্রাসায় উল্লাস প্রকাশ করতে দেখা গেছে মোগলের হাট মির্জা হোসাইন তৈয়্যবিয়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের। অন্যদিকে গ্রীণ মডেল স্কুল চন্দ্রঘোনায় এবার জেএসসিতে জিপিএ ৫ পেয়েছে ১ জন এবং পিইসিতে পাস করেছে ১৫ জন শিক্ষার্থী। তাই তাদের শিক্ষার্থীরাও আনন্দে উদ্বেলিত।
সিটিজিসান.কম/রবি
Print This Post
