চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন বাংলাদেশের উন্নয়ন ও মঙ্গল যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত বিশাল হৃদয় নিয়ে কাজ করে যাচ্ছেন।
আজ বুধবার নগরীর রিয়াজউদ্দিন বাজার ইউনিট আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই মুক্তিযুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমান মনপ্রাণ থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না। তাকে পটিয়ার করলডেঙ্গা পাহাড় থেকে ডেকে এনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করানো হলেও তিনি নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে বক্তব্য পাঠ করেন।
সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ গরীব দেশ নয় শেখ হাসিনার রূপকল্প ২১ ও ৪১ ধারণা বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
সৈয়দ নুরুল আকবরের সভাপতিত্বে ও আলহাজ্ব মো.নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, আ.লীগ নেতা এস এম নুরুল আব্বাস, আবসার হাসান চৌধুরী জসিম, জয়নাল আবেদীন, এম এ জিন্নাহ, পীযুষ বড়ুয়া, মাঈন উদ্দিন, সাইফুল ইসলাম বিপ্লব, নাজিম উদ্দিন শিমুল, মো: তারেক, হাজী মো. শফি, বখতিয়ার উদ্দিন, সালাউদ্দিন, ঋষি বিশ্বাস, এস এম মো.জাবেদ, মকবুল হোসেন, জাহিদুল ইসলাম ওহিদুল ইসলাম প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

