অনলাইন ডেস্ক :: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), প্রাথমিক সমাপনী এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ওইদিন প্রধানমন্ত্রীর কাছে এ দুই পরীক্ষার ফলাফল হস্তান্তর করার পর পরই সারাদেশে একযোগে তা প্রকাশ করা হবে।
আগামীকাল দুপুর সাড়ে বারটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হবে। সকালে প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার পর সাড়ে বারটা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল জানতে পারবে। এছাড়া স্কুল থেকেও ফলাফল জানা যাবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রকরা।
তবে দুপুর সাড়ে বারটায় জেএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা জানা গেলেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল ঠিক কয়টায় প্রকাশ করা হবে তা এখনো নির্ধারণ হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেন, পিইসি পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর কয়টায় প্রকাশ করা হবে তা এখনো ঠিক করা হয়নি।
জেলা প্রশাসকের সাথে কথা বলে সময় নির্ধারণ করা হবে। তবে আজ বুধবারের মধ্যেই সময় জানিয়ে দেয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
পরীক্ষার্থীরা অনলাইনে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে জেএসসি, জেডিসি, পিইসি ও ইবতেদায়ী পরীক্ষায় নিজ নিজ রোল নম্বর ও স্কুলের নাম দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে। এছাড়া মোবাইল অপারেটরগুলো থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

