থার্টি ফাস্টে ওয়েলপার্কে দিচ্ছে ধামাকা অফার!

আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ৩:০৯ অপরাহ্ন

well-park

চট্টগ্রাম ::
জীবনের দিনপঞ্জি থেকে ফুরিয়ে যাচ্ছে প্রত্যাশা পুরানোর আনন্দ, না পাওয়ার বেদনা এবং সুখ-দু:খের নানান ঘটনা বহুল আরো একটি বছর। বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে ওয়েল পার্ক রেসিডেন্স আয়োজন করছে বিশেষ অনুষ্ঠানমালা।

প্রতি বছর ৩১ ডিসেম্বর রাতে নগরীর অভিজাত এলাকা জিইসি মোড় সংলগ্ন ওয়েল পার্ক আঙ্গিনা মুখরিত থাকে দেশী-বিদেশী পর্যটকদের আনন্দঘন পদচারনায়। পর্যটকদের বিনোদন দিতে প্রতি বছরের ন্যায় এবারও থাকছে বিশেষ সংগীতায়োজন। মুগ্ধতা আর আবেশে জড়িয়ে রাখতে হোটেলের পরিবেশকে সাজানো বিশেষ সজ্জ্বায়।

এবারের আয়োজনে কন্ঠসুধায় মন মাতাবে চট্টগ্রামের সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় কন্ঠশিল্পীর মধ্যে থাকছে কেয়া লাহিড়ী মুন, আমিন ইসলাম ও ইতু। পর্যটকদের পছন্দ মাফিক মুখরোচক নানান পদের খাদ্য পরিবেশন করতে প্রস্তুত থাকবে হোটেলের মোহরা গার্ডেন রেস্ট্যুরেন্ট ও রুফটপ বারবিকিউর অভিজ্ঞ সেফ ও সার্ভিস টিম। থাকছে নিউ ইয়ারস ইভ গালা ব্যুফে ডিনার।

ওয়েল পার্ক রেসিডেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার এমএ মনছুর জানান বিশেষ দিনগুলোকে স্মরণীয় করে রাখতে ওয়েল পার্ক কর্তৃপক্ষ ভিন্ন মাত্রিকতা যোগ করে থাকে।

ইংরেজী নববর্ষ বিদায় ও বরণের মূহুর্তেও থাকছে নানা বৈচিত্রময় আয়োজন। সমগ্র আয়োজন উপভোগ করতে প্রতি দম্পতির জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০০/ তিন হাজার টাকা এবং প্রতি জনের জন্য ১৮০০/। পুরো প্যাকেজের সাথে থাকছে আকর্ষনীয় র‌্যাফেল ড্র।

প্রথম পুরস্কার বিজয়ী দম্পতি পাবেন চট্টগ্রাম-কোলকাতা-চট্টগ্রাম বিমান টিকেট। এছাড়া আরো ৯ জন র‌্যাফেল বিজয়ী পাবেন বিশেষ পুরস্কারসহ গিফট হেম্পার। সমগ্র অনুষ্ঠান উপভোগ করতে ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৮৪১৭৩৫৫৭৮, ০১৮৪১৭৩৫৫৫৮ নম্বরে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post