জেলা পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ চলছে

আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৬ ১০:২৪ পূর্বাহ্ন

55

অনলাইন ডেস্ক :: দেশের ইতিহাসে প্রথমবারের মতো জেলা পরিষদ নিবার্চনের ভোট গ্রহণ চলছে। চলবে দুপুর ২টা পর্যন্ত।

তবে আদালতের নির্দেশে নোয়াখালীর ৪ নম্বর ওয়ার্ডের সব পদে এবং ২,৬,৯ এ সাধারণ সদস্য পদে ভোট স্থগিত রয়েছে।

এছাড়া, বগুড়ায় চেয়ারম্যান পদে এবং ৬,১২,১৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে, যশোরে ৩ ও ৯ এ সাধারণ সদস্য পদে ও ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত পদে ভোট স্থগিত রয়েছে। এছাড়া কুড়িগ্রামে ৬ নম্বর সব পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।

পার্বত্য তিন জেলা বাদে ৬১ জেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলেও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, ২২ জেলায়। এছাড়া সাধারণ সদস্য পদে ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post