মিরসরাইয়ে গরু চুরির আতংকে গরু মালিকরা

আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ৫:৫১ অপরাহ্ন

mirsarai

মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে দুটি গ্রাম থেকে একই রাতে সাতটি গরু চুরি হয়েছে। গতকাল সোমবার উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ কানুনগোরহাট ও দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটেছে।

একই রাতে মধ্যম ওয়াহেদপুর এলাকার সাবেক পোষ্ট মাষ্টার মৃত মনির আহম্মদ বাড়ির মহিউদ্দিন টিপুর ১০টি গরু নিয়ে যেতে ব্যর্থ হয়েছে সংঘবদ্ধ চোরের দল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে তুলে নেয়ার আগ মুহর্তে এলাকাবাসী দেখে ফেলে। এসময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে চোরের দল।

জানা গেছে, দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আবুল কালামের ১টি, আব্দুল মান্নানের ৩টি ও কানুনগোরহাট এলাকার খোরশেদ আলমের ২টি গরু নিয়ে যায়। গরুগুলো বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

এলাকাবাসী জানান, গত ৬ মাসে ওই এলাকায় প্রায় ৩০টির বেশি গরু চুরি হয়েছে। এতে করে গরু নিয়ে তাদের আতংকে দিন কাটাতে হচ্ছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মজিবুর রহমান বলেন, ইদানিং গরু চুরি বেড়ে গেছে। আমাদের পক্ষে পুরো এলাকা সারা রাত পাহার দেয়া সম্ভব নয়। তাই এলাকাবাসীকে রাত জেগে পাহার দেয়ার অনুরোধ করেন তিনি।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post