জেলা পরিষদ নির্বাচন: সোহেল-মনজুর-আরিফের ত্রিমুখী লড়াইয়ের আভাস

আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৬ ৫:৩৬ অপরাহ্ন

coxbazar

আনোয়ার হোছাইন,সদর (কক্সবাজার) :: কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড সদস্য পদে শেষ মূহুর্ত ত্রিমুখী লড়াই জমে উঠেছে। ভোট হাতিয়ে নিতে পেছনের দরজায় চলছে টাকার খেলা। ভোটের খেলায় শেষ পর্যন্ত এ তিনজনের যে কেউ নির্বাচিত হতে পারেন এটি একরকম নিশ্চিত বলে ভোটার ও সাধারণ জনগণের মুখে মুখে।

সরেজমিনে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার প্রথম দিকে প্রার্থী, ভোটার ও সাধারণ লোকজনের মাঝে তেমন উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে ততই বৃদ্ধি পেতে থাকে আমেজ,উৎসাহ। কদর বাড়ে ভোটারদের। বৃহত্তর ঈদগাওয়ের ৫ ইউনিয়ন নিয়ে গঠিত ৯ নং ওয়াড সদস্য পদের জন্য ৬ জন প্রার্থী হয়।

এরা হলেন, সাবেক উপজেলা চেয়ারমেন মরহুম এ জেড এম শাহজাহান চৌধুরী লুতু মিয়ার ছেলে, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারমেন সোহেল জাহান চৌধুরী(ফেন), সদর আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মনজুরুল হক চৌধুরী(অটো রিক্সা), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আরিফুল ইসলাম(হাতি), আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান (টিউবয়েল), যুব নেতা জুনায়েদ কবির জুয়েল(ঘুড়ি) ও যুবলীগ নেতা মিজানুল হক। এদের মধ্যে প্রথম তিন জনকে জয়ের মালা ছিনিয়ে আনতে বেশ দৌড়াতে দেখা যাচ্ছে।

৫ ইউনিয়নের নির্বাচিত মেম্বার চেয়ারমেনদের ভোটেই এ প্রথম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হবে। তাই উক্ত তিন প্রার্থীর পাশাপাশি অন্য প্রার্থীরা এসব চেয়ারমেন মেম্বারদের মনোরন্জনে সম্ভব সব করে যাচ্ছেন। চারদিকে পোষ্টার আর বেনার। গোপন সুত্রে প্রকাশ, একটি ভোট নিজের পক্ষে আনতে অর্ধ লক্ষ থেকে লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছেন প্রার্থী। তারপরও জিততে চাই প্রথম তিন প্রার্থী।

এ সুযোগে কাজে লাগাতে পিছপা হচ্ছে না নির্দিষ্ট ভোটার চেয়ারমেন ও মেম্বাররা। এক্ষেত্রে যে প্রার্থী আগে ভাগে মোটা অংকের টাকা হাতে ধরিয়ে দিয়ে ভোটের কমিটমেন্ট আদায় করতে পেরেছে, সেই সুবিধাজনক অবস্থানে বলে বিভিন্ন ভোটার ও নির্বাচনের দিকে চোখ রাখা লোকের সাথে কথা বলে জানা গেছে। এক কথায় সদস্য পদের জন্য কোটি টাকার বাণিজ্য হতে পারে। শুধু টাকা নই, প্রার্থীর পরিচিতও জয়ের নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে সচেতন মহলের ধারণা । এ প্রথমবার জন প্রতিনিধিদের ভোটে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২৮ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে কক্সবাজার সদরের গুরুত্ব পূর্ণ বৃহত্তর ঈদগাও নিয়ে গঠিত জেলা পরিষদ ৯ নং ওয়ারডের প্রথম অভিভাবক কে হচ্ছেন সেই দিকে চোখ সাধারণ জনগণের।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post