ইপিজেডে দেশীয় অস্ত্রসহ ডাকাত অালমগীর গ্রেফতার

আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৬ ৩:৪৪ অপরাহ্ন

chittagong

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানাধীন এমপিবি গেইট এলাকা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজ সহ ডাকাত দলের সদস্য মো.অালমগীর প্রকাশ ডাকাত কানা অালমগীর (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে এমপিবি গেইটের বিপরীত পাশে মহসিন মেম্বারের ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অাটককৃত ডকাত কানা অালমগীর ভোলা জেলার লালমোহন থানার গুরুদন্ডিঘর গ্রামের মৌলভী অামিন উল্লাহর বাড়ীর মৃত জেবল হক বেপারীর পুত্র।

ইপিজেড থানার এসআই নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে অামারা এ অভিযান পরিচালনা করে তাকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করি।

এসময় ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাত অালমগীর প্রকাশ কানা অালমগীরকে গ্রেফতার করা হয়। তার হেফজতে থাকা একটি একনলা দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে। তার নামে নগরীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি ও দস্যুতার অপরাধে সর্বমোট ৫টি মামলা বিজ্ঞ অাদালতে বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় ১৮৭৮ সালের অস্ত্র অাইনে ১৯-এ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post