আবু সাদেক রিপন, কুয়েত ::
কুয়েতে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ও বিশ্ব অলি শাহান শাহ হযরত ছৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (রাহঃ) মহান চন্দ্র বার্ষিকী ফাতেহা ও খোজরোজ শরীফ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৪ ডিসেম্বর রাত ৮ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি, কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শওকত ওসমান সাহেবের সভাপতিত্বে ও মোহাম্মদ আজিমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতস্থ বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত জনাব এস,এম, আবুল কালাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর জনাব আব্দুল লতিফ খান, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পাপুল, মুক্তিযোদ্ধা মোয়াজ উদ্দিন, বিশিষ্ঠ লেখক মোঃ আব্দুল মালেক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
“হালাল খাও নামাজ পড় আল্লাহ আল্লাহ জিকির কর” মিলাদ শরীফের উপর বিশেষ আলোচনা করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ক্বারী ইকবাল হোসেন। মিলাদ ও দোয়া শেষে চট্টগ্রামের মেজবান খানার আয়োজন করা হয়।
সিটিজিসিান.কম/রবি
Print This Post

