রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ৬:৫০ অপরাহ্ন

rangamati

রাঙামাটি :: রাঙামাটির খাগড়াছড়ি-রাঙামাটি জেলা সীমান্ত এলাকার মহালছড়ি নানিয়াচর উপজেলার হেঙ্গলছড়ি এলাকায় শুক্রবার সকাল ১০টার দিকে বাস উল্টে ২৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের রাঙামাটি, খাগড়াছড়ি ও মহালছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত যাত্রীরা জানান, বাসটি রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। কেঙ্গলছড়ি এলাকায় আসার পর চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে গিয়ে এর ২৫ যাত্রী আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post