অনলাইন ডেস্ক :: সুদীর্ঘ ৩০ বছর পর গ্রামীণ ব্যাংক ভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী প্রথম ও একমাত্র বাংলাদেশি এই অর্থনীতিবিদ গত ৩০ বছর ধরে গ্রামীণ ব্যাংক ভবনে বসবাস করছিলেন। তিনি ঠিক কী কারণে গ্রামীণ ব্যাংক ভবন ছাড়লেন, তা জানা যায়নি।
ইউনূস সেন্টারের জনৈক উর্ধ্বতন কর্মকর্তা আমীর খসরু তার ফেসবুকে ড. উইনূসের গ্রামীণ ব্যাংক ভবন ছাড়ার কথা জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিনের চেনা স্থান ও মানুষদের ছেড়ে যখন ড. ইউনূস গ্রামীণ ব্যাংক ভবন থেকে বের হয়ে যান, তখন সেখানে নেমে আসে এক শোকের আবহ। কর্মীরা অশ্রুভেজা চোখে বিদায় জানান ড. ইউনূসকে।
বেশ আগে থেকেই ড. ইউনূস গ্রামীণ ব্যাংক ভবন ছাড়তে চেয়েছিলেন। কিন্তু কর্মীদের অনুরোধে তিনি তা ছাড়তে পারেননি। অবশেষে সেখান থেকে সরেই গেলেন তিনি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

