দুঃস্থদের মাঝে চট্টগ্রামে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ৬:৩০ অপরাহ্ন

818105

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ বলেন, দেশে চরম অর্থনৈতিক বৈষম্য থাকার কারণে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে। এর ফলে মানুষ তার নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর কথা ব্যাতিরেকে নিদারুন কষ্টে দিনাতিপাত করে যাচ্ছে। কিন্তু দেশের বিদ্যমান সম্পদ এক শ্রেণির লোকের হাতে কুক্ষিগত করে রেখে নিজেদের আখের গুছানোতে ব্যস্ত রয়েছে। এর ফলে সমাজের অসহায় মানুষের আর্থিক দীনতা আরো বেশি প্রকট আকার ধারণ করছে। এ অবস্থায় সেসব মানুষেরা শীতের শুরুতেই এর তীব্রতায় গভীর হতাশা ও আতংকের মধ্যে রয়েছে।

মানবতার জন্যে মায়াকান্না করলেও সমাজের এসব অসহায় মানুষের প্রতি রাষ্ট্র, সরকার কিংবা ধনিক শ্রেণির কারো কোন দায়িত্ব নেই! যার দরুণ চরম অবহেলার শিকার হতে হচ্ছে এ সকল অসহায়, দুঃখী মানুষকে নিগৃহীত থাকতে হচ্ছে প্রতিনিয়ত। মানবিকতাবোধ থেকেই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমাজের গরীব, সহায়হীন মানুষের পাশে দাঁড়াতে তিনি সামর্থবান সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আজ শুক্রবার সকালে মহানগরী উত্তর শিবির আয়োজিত গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর উত্তর শিবির সেক্রেটারী নাজিব আহসান’র পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দীন সরকার, শিবির নেতা এস কে সিকদার, মাহবুবুর রহমান, রাশেদুল ইসলাম, ফারুকে আজম, কুতুব উদ্দীন, এম ওসমান গণি প্রমুখ।

অনুষ্ঠানে শিবির নেতৃবৃন্দ প্রায় শতাধিক অসহায়, গরীব মানুষের হাতে কম্বল, গরম কাপড় সহ বিভিন্ন ধরণের শীতবস্ত্র তুলে দেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post