‘জিয়া ছিলেন একজন ভীতু প্রকৃতির মুক্তিযোদ্ধা’

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ১০:৩৩ পূর্বাহ্ন

news6

সাদমান সময়, মিরসরাই ::
চট্টগ্রামের মিরসরাইয়ে শুরু হয়েছে ১০দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

এসময় তিনি বলেন, ‘জিয়া ছিলেন একজন ভীতু প্রকৃতির মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ চলাকালীন আমার সাথে সে যুদ্ধ করেছে, কিন্ত তার মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধার চেতনার অভাব ছিল, যে কোনো কর্মকান্ডে জিয়া পিছু হটতো।

উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী মকসুদ আহম্মদ চৌধুরী, সুভাস সরকারের যৌথ সঞ্চালনায় ও মুক্তিযুদ্ধা কমান্ডার কবীর আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার, সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক জিতেন্দ্র প্রসাদ নাথ মন্টু, উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহঙ্গীর কবির চৌধুরী, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হুদা প্রমুখ।

এছাড়াও বারইয়ারহাট পৌরসভা ও মিরসরাই পৌরসভার দুই মেয়র, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতাকর্মীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী জানান, ‘প্রতিবারের মত এবারও মুক্তিযুদ্ধের দুর্লোভ ছবি প্রদর্শনী, স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানাদি মঞ্চে পরিবেশিত হবে। এবারও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবীর আহম্মদ জানান, ‘দেশের সবচে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা মিরসরাই উপজেলা থেকে যুদ্ধে অংশ নিয়েছিলেন। আমাদের বিশ্বাস নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ঐতিহ্য উপস্থাপনে আমরা সামর্থ হব।’ প্রসঙ্গত, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত মেলার কার্যক্রম চলবে।

সিটিজিসা.কম/রবি

Print This Post Print This Post