বিএমএ নির্বাচনে মুজিব-ফয়সল প্যানেল এগিয়ে

আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ১:০০ পূর্বাহ্ন

bg-220161222090803

চট্টগ্রাম :: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে চট্টগ্রাম কেন্দ্রে স্বাচিপ সমর্থিত ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর প্যানেল এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টায় একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে বলে শুনেছি। এর মধ্যে প্রায় ৪৫০ ভোটে আমাদের প্যানেল এগিয়ে রয়েছে। ইনশাআল্লাহ আমরাই জয় হব।

প্রতিদ্বন্দ্বি ডা. নাসির উদ্দিন মাহমুদ-ডা. আ ম ম মিনহাজুর রহমান প্যানেলের ডা. মিনহাজ বলেন, আমরা এখনো রেজাল্ট পাইনি। নির্বাচন গতবারের তুলনায় সুষ্ঠু হয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারিনি। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে নগরীর ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত একটানা তিন হাজার ৩৫৯ জন ভোটার ভোট দেন। ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় ভোট গণনা শুরু হয়। এরপর কেন্দ্রের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।

নগর পুলিশের এডিসি সাউথ শাহ মো. আবদুর রউফ বলেন, কেন্দ্রের ভেতরে-বাইরে তিন শতাধিক পুলিশ রয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post