১০ টাকার স্ট্যাম্প ৩ টাকায় বিক্রির দায়ে আটক ১

আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬ ৫:১০ অপরাহ্ন

black-man-arrested

চট্টগ্রাম :: ১০ টাকার স্ট্যাম্প ৩ টাকায় বিক্রি অপরাধে চট্টগ্রাম আদালত থেকে জাল স্ট্যাম্পসহ মো.মঈনউদ্দিন (৪৫) নামে একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে। সে চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

তাকে জেলা আইনজীবী সমিতির এনেক্স ভবন-১ এর নিচতলায় ৬১ নম্বর দোকান থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান।

কামরুজ্জামান জানান, মঈনউদ্দিনের ‍কাছে ২ হাজার স্ট্যাম্প পাওয়া গেছে। এর সবগুলোই জাল স্ট্যাম্প। ১০ টাকার স্ট্যাম্প সে তিন টাকায় বিক্রি করছিল। জাল স্ট্যাম্প বিক্রি করে সে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছিল। মঈনউদ্দিনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post