স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: কারিতাস চট্টগ্রাম অঞ্চলের অধীন স্মাইল প্রকল্প মাদারবাড়ি ড্রপ ইন সেন্টার (ডিআইসি)’র উদ্যোগে ভাসমান যৌনকর্মীদের ঝুঁকি প্রশমন এবং মাদক মাদক প্রতিরোধে নেটওয়ার্কিং ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
ভাসমান যৌনকর্মীদের নিরাপদ জীবন এবং মাদকের ভয়াবহতা হতে সমাজকে মুক্ত রাখাতে একযোগে কাজ লক্ষ্যেকে সামনে রেখেই ১৯ ডিসেম্বর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ তৃণমূল পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ সমন্বয় সভা আয়োজন করা হয়।
স্মাইল প্রকল্পের ডিআইসি ইনচার্জ মোহাম্মদ আব্দুল জলিলের সঞ্চালনায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব কারিতাস স্মাইল প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজ মর্জিনা আকতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর নীলু নাগ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুপার ওসমান কবির।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদরঘাট থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ অলি উল্লাহ এবং বিল্লাল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল কাশেম, পিএসটিসির পীযুস দাশ গুপ্ত, আশার আলো সোসাইটির কো-অর্ডিনেটর মোঃ দিদারুল আলম, বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির মোঃ আলী আহম্মেদ হারেছ, সাজেদা ফাউন্ডেশন প্রতিনিধি রিংকু প্রভা দাশ, মমতা’র সুপারভাইজার আবু বকর সিদ্দিক, ডিআইসি এ্যাডভাইজারী কমিটির সদস্য ও নারী নেত্রী রোকেয়া সুলতানা, ইয়াকুব সদ্দার. আমিনুল হক মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের বলেন, নেটওয়ার্কিং ফোরামের সভা করার পাশাপাশি আমাদেরকে ঘনবসতী পূর্ণ এলাকাতে বিভিন্ন সভা আয়োজনের মাধ্যমে মানুষকে মাদক, ঝুঁকিপূর্ণ যৌনকাজ বিষয়ে সচেতন করতে হবে। কাউন্সিলর মাজহারুল ইসলাম বলেন, ভাসমান যৌনকর্মীদের ঝুঁকি প্রশমন এবং মাদক প্রতিরোধে কারিতাসে এ কার্যক্রম প্রশংসার দাবিদার। কারিতাসের যেকোন কাজে আমি সার্বিক সহযোগিত করতে প্রস্তুত। কাউন্সিলর নীলু নাগ বলেন, ভাসমান যৌনকর্মীরা সমাজে অবহেলা ও বঞ্চনার শিকার। কারিতাস তাদের সেবায় হাত বাড়িয়ে দিয়েছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।
সদরঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্জিনা আকতার বলেন, ভাসমান যৌনকর্মীরা আমাদের সমাজেরই অংশ। তারা যেকোন ঘটনার শিকার হতে পেটের দায়ে আজ এ পথে এসেছে। তিনি স্মাইল প্রকল্পের ভবিষ্যত কার্যক্রমে সদরঘাট থানার পক্ষ হতে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, এক একটা প্রতিষ্ঠান এক একটা সমস্যা সমাধানের জন্য কাজ করছে। সুতারাং সমাজ হতে বিভিন্ন সমস্যা সমূহ নির্মূল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একযোগে কাজ করতে হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

