রাউজানে কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা

আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ৬:১৩ অপরাহ্ন

raozan-exam-hall-pic

রাউজান করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের রাউজান উপজেলার ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা-১৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাউজান আর.আর.এ.সি মডেল হাই স্কুলে এই গোল্ড মেডেল বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।

রাউজান আরআরএসি মডেল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)’র ভাইস চেয়ারম্যান ও রাউজান প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মো.তসলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন রাউজান বি.আর.সি স্কুলের একাডেমীক পরিচালক এএম হাসান ইমাম, সাংবাদিক মো. হাবিবুর রহমান, পশ্চিম রাউজান শিশু বাগের পরিচালক জয়নাল আবেদীন, নুরানী মাদ্রাসা পরিচালক শহিদ উদ্দিন, রুমা আক্তার প্রমূখ।

কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া)’র ভাইস চেয়ারম্যান মো. তসলিম উদ্দিন বলেন, বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহসিকতা ও দক্ষতা বৃদ্ধি করে। রাউজানসহ চট্টগ্রামে মোট ৭টি কেন্দ্রে কেয়া এডুকেশন এসোসিশেন’র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post