রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় কিশোরীর আত্নহত্যা

আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৪ পূর্বাহ্ন

suisite

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বড়বিল গোয়াছি বাগান এলাকায় সাথি মনি (১৪) নামে এক কিশোরী আতœহত্যা করেছে।

রোববার সকাল ১০ টায় এই আত্নহত্যার ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বড়বিল গোয়াছি বাগান এলাকার আবদুল জলিলের কিশোরী কন্যা সাথি মনি সকালে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায়। জ্বালানি কাঠ কুড়ানোর সময় তার বান্ধবীদের লাকড়ি নিয়ে ঝগড়া লাগে। বান্ধবীদের চেয়ে তার লাকড়ী সংগ্রহ কম হওয়ায় অভিমানে বাড়িতে কেউ না থাকায় সবার অগোচরে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে কিশোরী।

কিশোরীর মা দুপুরে বাড়িতে এসে আত্নহত্যার বিষয়টি প্রতিবেশীকে জানালে তারা পুলিশকে খবর দেয়। রাঙ্গুনিয়া থানার এস.আই মো. ইসমাইল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিকভাবে আত্নহত্যা বলে মনে হচ্ছে। তবে পোষ্টমর্টেম রিপোর্ট আসলে সবকিছু বলা যাবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post