রাঙ্গুনিয়ায় দ্যা জিনিয়াস স্কলারশীপ ফলাফল প্রকাশ

আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩০ পূর্বাহ্ন

rangunia-britti-pic

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্যা জিনিয়াস ক্লাবের আয়োজনে “দ্যা জিনিয়াস স্কলারশীপ” পরীক্ষা ও ফলাফল প্রকাশিত হয়েছে। বহুনির্বাচনী পরীক্ষা পদ্ধতি(এম.সি.কিউ) তে একই দিনে পরীক্ষা ও একই দিনে ফলাফল দেয়া হয়েছে।

রোববার সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, রাঙ্গুনিয়া কলেজ অধ্যক্ষ আবু ইউসুফ, শিক্ষকনেতা আসলাম খাঁন, রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি জামাল উদ্দিন, সদস্য জাফর সালেক সিকদার, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার নিরোধ বরণ বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, নির্বাহী সদস্য জগলুল হুদা প্রমুখ।

উপস্থিত ছিলেন পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহসভাপতি এবিএম গোলাম নুর, সুবীর বড়ুয়া, কেন্দ্র সচিব বেলাল হোসেন, সহকারী কেন্দ্র সচিব রহিম উদ্দিন সিকদার, হল সুপার ওমর ফারুক, সহকারী হল সুপার আবু সায়েম প্রমুখ।

৬ষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৭টি স্কুলের ৪৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ৪০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post