বন্দরে ১৩ কোটি টাকার সিগারেট জব্দ

আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ১০:১১ পূর্বাহ্ন

sigared

চট্টগ্রাম :: চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্য ঘোষণা দিয়ে আনা এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনা হয়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

গতকাল রোববার বন্দরের এনসিটি ইয়ার্ডে থাকা ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা এসব সিগারেটের হদিস পান।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার মো.রইসউদ্দিন বলেন, কুমিল্লা ইপিজেডের কাদেনা স্পোর্টওয়ার লিমিটেডের নামে এক কন্টেইনার গার্মেন্টস পণ্য আনে। গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনারটি নজরদারির পর রোববার কায়িক পরীক্ষা করা হয়।

তিনি বলেন, কুমিল্লার প্রতিষ্ঠানটির ঘোষণায় গার্মেন্ট পণ্য থাকলেও কায়িক পরীক্ষায় এর ভেতর ৫৭৩ কার্টন বেনসন, ব্ল্যাক, ডানহিল ও থ্রিজিরোথ্রি ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি টাকা। গত ১৪ ডিসেম্বর কন্টেইনারটি সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এসব পণ্যের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ছিল সারাসিন করপোরেরেশন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post