চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকে অগ্নিকান্ড

আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ৯:৫৬ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার রাত সোয়া ১২ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর সত্যপ্রিয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post