সাদমান সময়, মিরসরাই:: চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ অফিসের দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনার সভার আয়োজন করেন উপজেলা ছাত্রলীগ।
ওই দিন বিজয় দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনের সঞ্চালনায় ও ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন সোহেল, উত্তর জেলা ছাত্রলীগের সদস্য তানবীর হোসেন তপু, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আবছার সেলিম, মোঃ জামিল, ৬নং ইছাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজম খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ্য হয়ে কাজ করতে হবে। নিস্বার্থভাবে ছাত্রলীগের আদর্শের সাথে কাজ করতে হবে’।
এইসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা, সাংগঠিনক সম্পাদক কালু কুমার দে, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সদস্য সিরাজ উদৌলা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিঠানালা ইউপি চেয়ারম্যান খায়রুল আলম খায়ের, উত্তর জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা এসএম নেওয়াজ চৌধুরী প্রমুখ।
এছাড়াও পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

