সীতাকুণ্ড প্রেসক্লাব’র বিজয় দিবসের আলোচনা সভা

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১১:৪৮ অপরাহ্ন

02

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাবে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সুপার মার্কেটস্থ সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যালয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তীর সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি এম সেকান্দর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম হেদায়েত।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, শেখ সালাউদ্দিন, তালুকদার নির্দেশ বড়ুয়া, কৃষ্ণ চন্দ্র দাস, আবুল খায়ের, ইব্রাহিম খলিল, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম দুলু, মির মামুন, নন্দন চন্দ্র রায় প্রমুখ।

সিটিজিসান.কম/রবি

 

 

Print This Post Print This Post