চট্টগ্রামে আইটি পার্কের কাজ শুরু শীঘ্রই

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ৫:০৬ অপরাহ্ন

5555

চট্টগ্রাম :: নগরীর বাকলিয়া থানাীন কর্ণফুলীর পাড়ে ১৪ একর জমির ওপর আইটি পার্ক হচ্ছে। খুব শীঘ্রই এই পার্কের নির্মাণকাজ শুরু হবে।

শনিবার সকালে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করতে এসে এই ঘোষণা দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, ‘চট্টগ্রাম থেকে ডিজিটাল যোদ্ধা তৈরি করতে আমরা বাকলিয়ায় ১৪ একর জমির ওপর একটি আইটি পার্ক স্থাপন করতে যাচ্ছি। খুব শীঘ্রই এই পার্কের নির্মাণকাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ৪০ কোটি টাকা ব্যয়ে আইটি ভ্যালেজ স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরও ৩০০ কোটি টাকা ব্যয়ে আগামী পাঁচ বছরের মধ্যে আইটি পার্ক স্থাপন করা হবে। আইটি পার্ক স্থাপন শেষ হলে আগামী পাঁচ বছরের মধ্যে চট্টগ্রামের ৫০ হাজার তরুণের কর্মসংস্থান হবে।

পলকের আশা, এটি বাস্তবায়ন হলে বিশ্বের নাম্বার ওয়ান আউট সোর্সিংয়ের শহর ভারতের ব্যাঙ্গালোরের মতো হবে চট্টগ্রামও।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ প্রমুখ।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post