
সাদমান সময়, মিরসরাই করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদের দেয়াল ধসে জিশান উদ্দিন (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় প্রায় অর্ধশত মানুষ মুসল্লি আহত হয়েছেন।
গতকাল ১৬ ডিসেম্বর রাতে উপজেলার চিনকী আস্তানায় এলাকয়া মাহফিল শেষে তাবারক নেওয়ার সময় মসজিদের দেয়াল ভেঙ্গে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আব্দুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে দোয়াও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় মসজিদ প্রাঙ্গনে
শুক্রবার বিকেল ৩ টা থেকে শুরু হওয়া মাহফিল শেষ হয় রাত সাড়ে ১১ টার সময় মাহফিল শেষে তাবারক গ্রহণকালে হঠাৎ মসজিদের ২য় তলার ৩ ফুট গাঁথুনীর একটি দেয়াল ভেঙ্গে নিচে পড়ে আহত হয়েছে অর্ধশত
আহতদের মধ্যে উত্তর সোনা পাহাড় এলাকার জামাল উদ্দিনের পুত্র জিশানের অবস্থা আশংকাজনক হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর চারটার দিকে সে মারা যায়।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর, বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতাল, জেনারেল হাসপাতাল ও কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালও বারইয়ারহাট পৌরসভার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে
জানা যায়, পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে চিনকি আস্তানা রেল ষ্টেশন সংলগ্ন আবদুল গনি ওয়াকফ ষ্টেট জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল শুক্রবার বেলা ৩ টা মসজিদ প্রাঙ্গনে শুরু হয় এতে প্রধান ওয়ায়েজিন ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মেজবাউল ইসলাম লতিফী
এছাড়ামও উপস্থিত ছিলেন মাদবারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবদুল হালিম হেলালী মাহফিলের সভাপতিত্ব করেন আলহাজ্ব মাষ্টার মুফিজুর রহমান মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন নুর মোহাম্মদ খন্দকার ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফরাজী এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে একজন শিশু জিসান আজ সকালে মারা যাওয়ার খবর পেয়েছি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

