মিরসরাই করেসপন্ডেন্ট ::
মিরসরাই উপজেলার শফিউল আলম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের উদ্যোগে
শুক্রবার সকালে স্কুল ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ওইদিন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এবং স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিরসরাই-সীতাকু- সার্কেল) মাহবুব রহমান, মাতৃকা হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. জামশেদ আলম, স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু জাফর, যুগ্ম সম্পাদক মহিবুল আরিফ, প্রচার সম্পাদক ইয়াছিন উল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী সরোয়ার আলম তুহিন, মোঃ জাহেদ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান সময়, সংগঠক নাহিদ হোসাইন প্রমুখ। সবশেষে স্কুলের ৪৮জন শিক্ষার্থীদের মাঝে অতিথিরা শিক্ষা সামগ্রী তুলে দেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

