বিজয় দিবসে মোহরা ওয়ার্ড ছাত্রলীগ-যুবলীগের র‌্যালি ও সভা

আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৬ ১০:৩০ পূর্বাহ্ন

77

চট্টগ্রাম :: নগরীর চাঁন্দগাও থানার মোহরা ৫ নম্বর ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ৪৫তম বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পন, বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলের যুবলীগ নেতা হাজী শোয়েব ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ নেতা শাহজান, সালাউদ্দীন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জনি, রেজাউল করিম বাবলু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সুফল দাশ শুভ, মোহরা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা প্রাণেশ দেওয়ানজী, মোঃ সুমন, রাহুল দাশ, উজ্জল, সিফাত, আহমেদ সাইফুল, সৌরভ, জাহেদ, আপন, সাজ্জাদ হোসেন, কায়েস, ফরহাদ, জামশেদ, আহমেদ রিমন, রুমন, ইমন, রিপন, আকিব, আজম, আশরাফ, রকি, সেলিম, কাইয়ুম, রুকন, বাদশা, জুয়েল, সজীব প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষেরও অধিক মা-বোনের সন্মান হানীর বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি। যা বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্ভার গতিতে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষে স্বাধীনতা স্ব-পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে সভার সমাপ্তি ঘটে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post