বিজয় দিবসে ‘রাতঅাপ’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ৬:০৭ অপরাহ্ন

44444

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::

নগরীর ইপেজেড থানার এলাকার বন্দরটিলাতে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ও নবী দিবস উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবার অায়োজন করে রাহে ভান্ডার তরুন অাশেকান পরিষদ (রাতঅাপ) বন্দর শাখা। এসময় ইপিজেডের বন্দরটিলাস্থ হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা ৩ টার দিকে ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এতে শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করানো হয় ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে।

উদ্বোধনী সভায় মোঃমনসুর অালমের সভাপতিত্বে বক্তৃতা করেন, পরিষদের সভাপতি সৈয়দ অারেফ হোছাইন, সৈয়দ সাইফুল অালম নাইডু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ‘রাতঅাপ’ বন্দর শাখার সাধারণ সম্পাদক তানভীর ইসলাম ও ‘রাতঅাপ’ কেন্দ্রের প্রচার সম্পাদক রশীদুল হাসান সাহেদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ছৈয়দ জাফর ছাদেক শাহ তার বক্তব্যে জানায়, মানাব সেবাই পরম ধর্ম। অার এমন উদ্দ্যেগের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষ সু-চিকিৎসার অাওতায় এসে সুস্থতা ফিরে পায়।

তাই এমন উদ্দ্যেগ সত্যিই প্রশংশনিয়। অাগামীতেও তিনি এ অায়োজনে অংশ গ্রহন করার অাশা প্রকাশ করে তার বক্তব্য শেষ করে। অনুষ্ঠানের শেষে দেশ ও জনগণের কল্যাণে মিলাদ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post