চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫

আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ৫:৫৩ অপরাহ্ন

coxbazar

কক্সবাজার :: কক্সবাজারের চকরিয়ায় শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে ফাঁসিয়াখালীতে যাত্রীবাহী সৌদিয়া বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।

নিহতরা হলেন, মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়েনের ৪নং ওয়ার্ডের মকতুল হোসেনের ছেলে মো.কালু (৪২) ও তার মেয়ে রীনা আক্তার (১১), চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব নীল পানখালীর মো.ইলিয়াছ খানের ছেলে আল রিয়াজ রায়হান খান (২৩) ও মহেশখালীর কুতুবজুমের সবুর আহমদের স্ত্রী কালা খাতুন (৫০)।

রামু হাইওয়ে পুলিশের ওসি মো. আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post