স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানা এলাকা থেকে অপহরণ করা অষ্টম শ্রেণীর ছাত্রী অাঁখি অাকতার (১৫) ও পাশ্ববর্তী ভবনের কিশোরী মাহফুজা অাক্তারকে ৪ দিনের মাথায় খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসময় আটক করা করেছে ২ অপহরণকারীকে। বুধবার বিকেলে চট্টগ্রামের ইপিজেড থানা পুলিশ খুলনা সদরের দৌলতপুর থানা এলাকায় এ অভিযান চালায় তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার মধুখালী থানার মোল্লাবাড়ীর বাকু মোল্লার পুত্র হৃদয় (২২) ও তাহার বড় ভাই বিল্লাল মোল্লা।
অপহৃতের পরিবার পক্ষ থেকে অালমগীর জানায়, অামার বোন অাঁখিসহ তার বান্ধবী মাহফুজা গত ১১ তারিখ (২০১৬) দুপুর ১২টা থেকে নিখোঁজ থাকায় অামরা চিন্তিত হয়ে যাই। পরে সারারাত খুঁজেও তাদের কোন সন্ধান পাওয়া যায় নি। অপহরনের পরের দিন অামার বোন একটি ফোনের মাধ্যমে জানায় তাদেরকে অপহরণ করে খুলনায় নিয়ে অাসে হৃদয় ও তার বড় ভাই বিল্লাল।এরপর মোবাইল ফোনে একটি ঠিকানাও জানায় অামার বোন অাঁখি। অামি এ সম্পর্কে ইপিজেড থানাকে অবগত করলে তারা খুলনা শহরে অভিযান চালিয়ে অামার বোনসহ তার বান্ধবীকে উদ্ধার করে অামাদের কাছে ফিরিয়ে দেয়।
ইপিজেড থানায় দায়ের করা মামলার পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ইউনুছ খন্দকার জানায়, গত ১২ ডিসেম্বর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে তার তদন্তের দায়িত্ব ভার আসে আমার কাছে। মোবাইল ফোনে দেওয়া অপহৃত অাখিঁর ঠিকানা অনুযায়ি অভিযান পরিচালনা করে অামরা তাদের উদ্ধার করি। এসময় অভিযুক্ত দুই ভাইকে ঘটনাস্থল থেকে অটক করা হয়।
এ ব্যাপারে থানায় দায়ের করা শিশু ও নারী নির্যাতন দমন আইনে আটককৃতদের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ইপিজেড থানার ওসি আবুল বাশার সিটিজিসান.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

