স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রামের ইপিজেড থানার টিসিবি ভবন এলাকায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে এক নারী পোশাক কর্মী নূর নাহার (১৮) নামক এক যুবতি আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নিজ বসায় আত্মহত্যা করে।
সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দূর্দারাজপুর গ্রামের জাহাঙ্গীর অালমের মেয়ে। বর্তমানে নগরীর ইপিজেড থানাধীন টিসিবি ভবন এলাকায় মাহমুদুর রহমান বিল্ডিং এর নীচ তলার একটি ভাড়া ঘরে থাকতেন।
নিহত নূর নাহার কেনপার্ক বাংলাদেশ নামক একটি পোশাক কারখানায় প্রোডাকশন হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তার পেশাগত অাইডি নং- K2-14885।
এব্যাপারে ইপিজেড থানার ওসি আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে একটা প্রাথমিক পর্যায়ে জিডি করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সিটিজিসান.কম/তানিন
Print This Post

