ভিক্ষা নয়, কাজের মাধ্যমে হিজড়াদের সম্পদে পরিণত করতে হবে

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ৫:৩২ অপরাহ্ন

bandhu-pic

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: চাঁদার নামে ভিক্ষা নয়, কাজের মাধ্যমে হিজড়া জনগোষ্ঠিকে মানব সম্পদে পরিণত করতে হবে। তাহলেই দেশ ও জাতির সমৃদ্ধি আসবে। কোন জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশ ও জাতির সমৃদ্ধি কখনও সম্ভব নয়-চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক বন্ধনা দাস এসব কথা বলেন।

বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। আজ ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সংস্থার চট্টগ্রামস্থ মুরাদপুর কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার। বক্তৃতায় তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠি দেশের আলাদা কিছু নই। কিন্তু এদের আচার-আচরণ নিজেদেরকেই আলাদা করে রেখেছে।

এ কারনে তারা এইচআইভি এইডস এর মতো প্রাণঘাতি রোগে সহজে সংক্রমনিত হচ্ছে। যে রোগ থেকে পরিত্রাণের উপায় খুঁজতে হচ্ছে আলাদা করে। তাদের জন্য আলাদা সেবার কথা চিন্তা করতে হচ্ছে। যেমনভাবে চিন্তা করতে হচ্ছে প্রতিবিন্ধীদের নিয়ে।

তিনি বলেন, আমাদের চেস্টা করতে হবে; প্রতিবন্ধী হোক বা হিজড়া হোক, তাকে সেবা দিয়ে মুল¯্রােতে কিভাবে যুক্ত করা যায়। আলাদা ভাবার যন্ত্রণা থেকে তাদের মুক্তি কিভাবে দেওয়া যায়। সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কিন্তু জনগণের সম্পৃক্ততা ছাড়া শতভাগ সাফল্য অর্জন করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য দেশের সচেতন নাগরিকদের যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। কারণ এরাও আমাদের সন্তান, ভাই, কোন না কোন আত্নীয়-স্বজন ও প্রতিবেশী।

সভায় অংশ নেন স্বেচ্ছাসেবি সংস্থা বন্ধু‘র ডিআইসি ম্যানেজার জসিম উদ্দিন, আইসিডিডিআরবি’র প্রতিনিধি সাইদুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ফারুক সিদ্দিকী, বায়ান্নবিডি ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম খলিল, অনলাইন নিউজ পোর্টাল সিটিজিসান ডটকমের বার্তা সম্পাদক আজাদ সোহাগ, পাঁচলাইশ থানার এসআই জসিম উদ্দিন ও এএসআই সজল দাস। এছাড়া এনজিও সংস্থা ব্র্যাক, জন প্রতিনিধি, আইনজীবিসহ অনেকে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি ফারুক সিদ্দিকী বলেন, হিজড়াসহ অনেক জনগোষ্ঠি সাধারণত কম সচেতন। ফলে নানা অপরাধ ও ধর্মীয় রীতিনীতি লঙ্ঘনের ফলে এইচআইভি এইডসসহ জীবাণুবাহি নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এ রোগ থেকে পরিত্রাণের উপায় হিসেবে ধর্মীয় মূল্যবোধের কোন বিকল্প নেই। এই বিষয়টি জাগ্রত করতে পারলে অপরাধ প্রবণতা কমার পাশাপাশি সুস্থ জীবন লাভও সম্ভব হবে।

স্বেচ্ছাসেবি সংস্থা বন্ধু এবং এনএফএম এর ডিআইসি ম্যানেজার মো. জসিম উদ্দিন বলেন, বন্ধু এইচএআইভি এইডস সংক্রমণ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি হিজড়াদের নিয়েও কাজ করে। সেই সাথে হিজড়া জনগোষ্ঠির উন্নয়ন এবং লিগ্যাল এডভোকেসি নিয়েও কাজ করছে।

বঞ্চিত জনগোষ্ঠির সম্পদ উদ্ধার, জালিয়াতির মাধ্যমে হয়রানিসহ নানা আইনি সহয়াতা নিয়ে একাধিক কাজের সফলতা তুলে ধরে তিনি বলেন, এসব কাজে সচেতন মহল এগিয়ে না আসলে সঠিক সেবাদান আমাদের জন্য কঠিন হবে। সঠিক সেবাদানে তিনি সচেতন মহলের সহযোগীূতা কামনা করেন।

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post