জাতীয় করণে যুক্ত হয়েছে রাউজান কলেজ

আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ২:৩০ অপরাহ্ন

coleg-pic
এম বেলাল উদ্দিন, রাউজান :: চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাউজান কলেজকে জাতীয়করণ করা হয়েছে। গতকাল জাতীয় করণে যুক্ত হওয়া ৯ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে রাউজান কলেজের নাম স্থান পায়।

এই খবর ছড়িয়ে পড়লে কলেজে অধ্যয়ণরত ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ রাউজানবাসীর মধ্যে অনাবিল আনন্দ উচ্ছাস দেখা দেয়। বিভিন্নস্থানে মিষ্টি বিতরণও করা হয়েছে।

সূত্র মতে, প্রধানমন্ত্রীর সদয় সম্মতিপ্রাপ্ত কলেজগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো জাতীয়করণে যুক্ত হওয়া ৯ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার রাউজান কলেজ, কুমিল্লা জেলার তিতাস উপজেলার মেনহাজ হোসেন মীম আদর্শ কলেজ, চাঁদপুর জেলার করফুয়েন্নেছা মহিলা কলেজ, সিলেট জেলার ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, নওগাঁ জেলার আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ, পাবনা জেলার ফরিদপুর উপজেলার মোহাঃ ইয়াছিন ডিগ্রী কলেজ, দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকের হাট ডিগ্রী কলেজ, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আশাশুনি কলেজ, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা ডিগ্রী কলেজ। এই নয়টি কলেজের সকল প্রকার নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে চট্টগ্রামে আরো একটি কলেজ জাতীকরণের তালিকায় স্থান পাওয়ায় চট্টগ্রামবাসীসহ ওই কলেজের অর্ধায়নরত শিক্ষার্থী ও প্রক্তন শিক্ষার্থীদের মাঝে অনাবিল আনন্দ দেখা দিয়েছে।

রাউজান কলেজের বিবিএ (অনার্স) ৩য় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিল্লু চৌধুরী, আব্দুল মাজিদ জীবন, সুলতান মাহমুদ সাঈদ, একাদশ শ্রেণীর ইয়াছিন উদ্দিন মাসুদসহ শিক্ষার্থীরা জানান, রাউজান কলেজকে জাতীরকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমরা কৃতজ্ঞ।

এদিকে রাউজান কলেজকে জাতীয় করণের বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তপন দে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন ‘রাউজানবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি রাউজান কলেজকে জাতীয়করণে (জাতীয়করণের তালিকায় ৯টি কলেজের মধ্যে ১ নাম্বারে) অগ্রনী ভূমিকা পালন করায় রাউজানবাসীর বরপুত্র আধুনিক রাউজানের রুপকার এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন।’

ছাত্রলীগ নেতা অনুপ চক্রবর্তীও স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন রাউজানবাসীর দীর্ঘদিনের স্বপ্ন প্রাণের রাউজান কলেজকে সরকারীভাবে জাতীকরণে তালিকায় অর্ন্তভুক্ত করায় জননেত্রী শেখ হাসিনা ও রাউজানের মাটি ও মানুষের নেতা উন্নয়নের জাদুকর এবিএম ফজলে করিম চৌধুরী মহোদয়ের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞা ও অভিনন্দন জ্ঞাপন করছি’ রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান কলেজ জাতীয়করনের তালিকায় শীর্ষে স্থান অর্জন করা এবিএম ফজলে করিম চৌধুরীর র্দীঘ প্রচেষ্টার ফসল।

উল্লেখ্য যে, রাউজান কলেজটি ১৯৬৩ সালে রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর পিতা প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই কলেজে প্রায় তিন হাজার শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে বলে জানা গেছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post