বিয়ের দাওয়াত না পেয়ে অভিনেতার আত্মহত্যা!

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১১:২৮ অপরাহ্ন

1-972

অনলাইন ডেস্ক :: নাম কমলেশ। হিন্দি টেলি সিরিয়ালের অতি পরিচিত মুখ। সনি টিভি থেকে শুরু করে জি টিভি, স্টার প্লাসের একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু সম্প্রতি উন্মাদের মতো কাজ করে ফেললেন তিনি। বিয়ের নিমন্ত্রণ না পেয়ে নিজের বুকেই গুলি করলেন এই অভিনেতা।

কিন্তু হঠাৎ কেন এমন কাজ করলেন কমলেশ? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজছেন কমলেশের স্ত্রী এবং তার দুই ছেলে-মেয়েসহ সবাই।

জানা গেছে, স্ত্রী এবং ছেলে-মেয়েক নিয়ে জব্বলপুরের সঞ্জীবনী নগরে বড় শ্যালিকার বাড়িতে গিয়েছিলেন কমলেশ। সেখানে বড় শ্যালিকা আঞ্জনী চতুর্বেদীর সাথে কমলেশের ঝগড়া বাঁধে। কারণ আঞ্জনী সম্প্রতি তার বড় মেয়ের বিয়ে দিলেও কমলেশ এবং তার পরিবারকে নিমন্ত্রণ করেননি।

গণ্ডগোল এমন পর্যায় পৌঁছয় যে কমলেশ আচমকাই রাগে-ক্ষোভে উন্মত্ত হয়ে কোমর থেকে একটি লাইসেন্সহীন বন্দুক বের করে নেন। এর পরে শূন্যে গুলি চালিয়ে দোতলার একটি ঘরে ঢুকে পড়েন তিনি। পর মুহূর্তেই নিজের বুকে নিজেই গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় কমলেশের।

উল্লেখ্য, সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন ইন্ডিয়ার হিন্দি বিনোদন চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’-এ অভিনয় তাকে পরিচিতি এনে দিয়েছিল। সোনি ছাড়াও অন্যান্য বিনোদন চ্যানেলের সিরিয়ালেও কমলেশ অভিনয় করেছেন। বলতে গেলে টেলি ইন্ডাস্ট্রিতে তিনি যথেষ্টই পরিচিত।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post