
ঈদগাঁও করেসপন্ডেন্ট ::
কক্সবাজার সদরের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়াস্থ জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজের জায়গা দখলে নিতে সন্ত্রাসীরা হামলার ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আয়ুব (৩৫)। তিনি ঐ এলাকার মৃত আবদুর রহমানের পুত্র।
পাবলিক স্কুল এন্ড কলেজের পক্ষে জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজীর পুত্র মোর্শেদুল আফরিন ফরাজী বাদী হয়ে ১৩ ডিসেম্বর ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে বাহারছড়ার মোহাম্মদ ইসলামের পুত্র মনজুর আলম, গুরা মিয়ার পুত্র নুরুল হক, মৃত ইলিয়াছের পুত্র শামসুল আলম, আজম উল্লাহর পুত্র নুরুল ইসলাম, আমির হোছনের পুত্র রাসেল, ইসলামের পুত্র জিল্লু, শাহ আলমের পুত্র জানে আলম, আবুল কালামের পুত্র খলিলুর রহমানসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে ঈদগাঁও থানার এসআই আমজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post
