রামু-মহেশখালীতে পৃথক ঘটনায় নিহত ২

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ৫:০২ অপরাহ্ন

cox

এম শাহ আলম, কক্সবাজার :: কক্সবাজারের রামু রাজারকুল পশ্চিম সিকদার পাড়া এলাকায় মজুরির পাওনা টাকা চাইতে গিয়ে লাঠির আঘাতে দিন মজুর আব্দু শুক্কুর (৩০) নামে এক বৃক্তি নিহত হয়েছে। নিহত আব্দু শুক্কুর একই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ জানায়, আজ সকাল ৭টার দিকে রাজারকুল পশ্চিম সিকদার পাড়া এলাকার প্রতি বেশি মৃত আবু বক্করের ছেলে হাবিল উদ্দীনের বাড়ীতে মজুরির পাওনা টাকা চাইতে গিলে কথা কাঠা কাটি হয়, এক পর্যায়ে হাবিল উদ্দীন লাঠি দিয়ে আঘাত করলে আব্দু শুক্কুর ঘটনাস্থলে নিহত হয়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। এঘটনায় হত্যা মামলা রুজু করা হবে বলে পুলিশ জানায়।

এদিকে পৃথক ঘটনায় মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে নজির মাঝি নামে (৬৫) বছরের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করেছে মুখোশধারী ডাকাত দল। মঙ্গলবার রাত ১২টার দিকে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে ধারনা করেছেন এলাকার লোজন। তবে টাকা চিনিয়ে নিতে ডাকাতদল এ নির্মম হত্যাকান্ড চালিয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post