কাতারে বাতিল হলো ‘কফিল প্রথা’

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১০:৩০ পূর্বাহ্ন

qutar

অনলাইন ডেস্ক :: কাতারে সংশোধিত শ্রম আইন বাস্তবায়িত হলে দেশটিতে কর্মরত প্রবাসী শ্রমিকদের সুবিধার পাশাপাশি নতুন করে আশঙ্কার সৃষ্টি হয়েছে। নতুন আইনে দেশটিতে দীর্ঘ দিন ধরে চলে আসা কাফালা স্পন্সর আইনের বিলুপ্তি ঘটবে।

কাফালা স্পন্সর আইন বাতিল করায় এখন থেকে কোন শ্রমিককে আর নির্দিষ্ট মালিক বা কফিলের অধীনে কাজ করতে হবে না। এর পরিবর্তে তারা চুক্তির ভিত্তিতে অন্যখানে কাজ করতে পারবেন। তবে দেশ ত্যাগ করতে হলে মালিকের অনুমতি নেয়ার বিধান রাখা হয়েছে। এই আইনে দেশটিতে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কাও তৈরি হয়েছে।

পূর্বে কফিল বদলানোর সুযোগ না থাকায় মালিকরা শ্রমিকদের বেতন পরিশোধ করতেন না। বরং শ্রমিকের পাসপোর্ট আটকে রাখতেন। নতুন এই আইনে এই সুযোগ বাতিল করা হয়েছে।

এখন থেকে কোনো কফিল তার অধীনে কর্মরত শ্রমিকের পাসপোর্ট আটক করলে তাকে ২৫ হাজার কাতারি রিয়াল (৬ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা গুণতে হবে। পূর্বে এর পরিমাণ ছিলো মাত্র দশ হাজার রিয়াল।

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post