আবারও বিতর্কে ঋষি কাপুর

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১০:২৪ পূর্বাহ্ন

5

অনলাইন ডেস্ক :: আবারও বিতর্কে জড়ালেন ঋষি কাপুর। সম্প্রতি ঋষি নিজের টুইটারে লিখেছেন, ‘চেন্নাইয়ে যে ঝোড়ো বাতাস বইছে, তা আসলে রজনী তার জন্মদিনে মোমবাতি নেভানোর জন্য ফুঁ দিয়েছেন।’

ঘূর্ণিঝড় ভরদার দাপটে যখন তামিলনাডুর জনজীবন বিপর্যস্ত, বহু মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষ, তখন ঋষি কাপুরের এ হেন অসংবেদনশীল মন্তব্য নিছক ঠাট্টা হিসেবে মেনে নিতে পারেননি কেউই। অনেকেই ক্ষুব্ধ হয়ে তাকে বয়কটের ডাক দিয়েছেন।

ইদানীং নিজের টুইটার অ্যাকাউন্টে নানা বিষয়ে ‘খোঁচা’ বা ‘ঠাট্টা’ করেই থাকেন এবং সমালোচিতও হন। সুপারস্টার রজনীকান্তকে নিয়েও গোটা দেশে জোকস কম হয় না। কিন্তু সারা ভারত যখন বিপর্যস্ত তামিলনাডুর পাশে দাঁড়িয়েছে, সবাই যখন সেখানকার দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন নানা ভাবে, তখন ঋষির এই মন্তব্য অনেকের আবেগকে আঘাত করেছে।

এ বার অবশ্য নিজের ভুলটা বুঝতে বেশি দেরি করেননি সিনিয়র কাপুর। ফের একটি টুইট করে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। লিখেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে আঘাত করতে চাইনি। তামিলনাডুর ভাই-বোনদের জন্য আমার সমোবেদনা রইল। ঈশ্বর তাদের মঙ্গল করুন।’

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post