বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ১০:১৭ পূর্বাহ্ন

shekhasina111

অনলাইন ডেস্ক :: শহীদ বুদ্ধিজীবী ‍দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুধবার সকাল ৭টার দিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদর্শন করে। এছাড়া শহীদদের স্মরণে বিওগলে করুণ সুর বাজানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ছেড়ে যাওয়ার সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপরই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার অপেক্ষমান হাজারো মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সিটিজিসান.কম/তানিন

Print This Post Print This Post