স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানা এলাকায় মঙ্গলবার বেলা ৩ টায় বাস চাপায় প্রাণ হারায় শফিকুল ইসলাম (৪৫) গার্মেন্টসকর্মী।
নিহত শফিকুল ইসলাম সিইপিজেডের রিজেন্সি পোষক কারখানায় G4S (গ্রুপ ফর সিকিউরিটি) এর সুপারভাইজার পদে দায়িত্বরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলার কোতয়ালি থানার মিস্ত্রি বাড়ি এলাকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ৩ টা ইপিজেড মোড়ে একটি বাই সাইকেলের সাথে উল্টো পথ থেকে অাসা সিটিসার্ভিসের একটি ৬ নম্বর রুটের বাসের দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাস চালকে অাটকে ফেলে সাধারণ জনতা। এরপর পুলিশ ঘটনাস্থান থেকে নিহত শফিকুলকে উদ্ধার করে। পরে চট্র-মেট্রো-জ- ০৫-০২২২ নামক বাসটি সহ ঘাতক চালক মোসলেম মাঝি (৩০) কে অাটক করে পুলিশ।
এব্যাপারে ইপিজেড থানার ওসি (তদন্ত) জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, থানায় দূর্ঘটনাটি নিয়ে নিহত শফিকুলের ছেলে নাহিদ ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

