কক্সবাজার ::
টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া চার বাংলাদেশি জেলেকে মঙ্গলবার সকালে তাদেরকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তবে ফেরত আনা জেলেদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
বিজিবি-২ এর মেজর আবু রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে তাদেরকে ধরে নিয়ে যায় বিজিপি। পরে বিজিপি’র সাথে আলাপ আলোচনা করে ফেরত আনা হয়েছে। এদের বিরুদ্ধে বিদেশি জলসীমায় মাছ ধরার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, বিজিবি ৪ জন জেলেকে টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে দেশিয় জলসীমা অতিক্রম করার দায়ে মামলা দায়ের করা হয়েছে।
Print This Post

