চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় মামলা

আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ৩:৪৮ অপরাহ্ন

murder

চট্টগ্রাম :: নগরীর কোতোয়ালী থানাধীন আলকরণ এলাকায় (জিপিও’র বিপরীত) প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম মানিক (৩২) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে নিহতের স্ত্রী লুৎফন নাহার নিশিতা বাদী হয়ে ৬ জনকে আসামী করে সিএমপি’র কোতোয়ালী থানায় এ হত্য মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, মো. রানা, মো. আলী, রাহুল দাশ, সুমন, এমরান ওরফে কালাইয়্যা এবং সুজন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বলেন, নিহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ে করেছেন।

এর মধ্যে প্রধান আসামী রানাকে পুলিশ ঘটনার সময় গ্রেফতার করেন। বাকী আসামীদের গ্রেফতারের ব্যপারে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় এবং এলাকার অধিপত্য বিস্তার নিয়ে রবিবার দুপুরে নগরীর ব্যস্ততম সড়ক আলকরণ এলাকায় প্রকাশ্য দিবালোকে স্বেচ্ছাসবক লীগ নেতা ইব্রাহিম মানিককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। গুলি করে পালিয়ে যাবার সময় রানা নামে এক সন্ত্রাসীকে আটক করে স্থানীয়রা। ধৃত রানাও স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে জড়িত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post