রাউজান প্রেসক্লাব’র সাধারণ সম্পাদককে হত্যার হুমকি

আপডেট: ১২ ডিসেম্বর ২০১৬ ৩:২৯ অপরাহ্ন

 এসএম ইউসুফ উদ্দিন

এসএম ইউসুফ উদ্দিন

রাউজান করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের রাউজান প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও রাউজান অনলাইন প্রেস ক্লাব সভাপতি, দৈনিক আমাদের সময় ও বীর চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিনকে হত্যার পরিকল্পনা ও দেশ ত্যাগে বাধ্য হতে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে গত ১০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় তিনি রাউজান থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। ডায়েরী নং-৩৪৫।

সাধারণ ডায়েরী সুত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ফেসবুকের মাধ্যমে সাংবাদিক এস.এম. ইউসুফ উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি হত্যা পরিকল্পনার চক আকাঁর খবরও দেওয়া হয়। গতশনিবার একইভাবে ফেসবুক ম্যাসেঞ্জারে হত্যার হুমকিসহ দেশ ত্যাগেরও হুমকি দেয় একটি ফেইসবুক আইডি থেকে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাংবাদিক ইউসুফ উদ্দিনের ফেইসবুক একাউন্টের বিভিন্ন পোস্টে পীর আওলীয়াদের নিয়ে কুটুক্তিমুলক কমেন্টস করে আসছিল একটি ফেইসবুক আইডি থেকে।

গত বৃহষ্পতিবার বিকেলে ওই আইডির প্রোপ্রাইল পিকচারে সাংবাদিক ইউসুফের ছবি ব্যবহার করে নানা ধরনের কুটুক্তিমুলক পোস্ট শেয়ার করা অব্যাহত রাখে। ্এমতাবস্থায় চরম উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি।

রাউজান থানার ওসি কেফায়াত উল্লাহ কাছে জানতে চাইলে তিনি এ প্রসঙ্গে বলেন, আমরা জিডি গ্রহণ করেছি। এ বিষয়ে থানার এসআই সাইমুলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আইডি সনাক্তে সকলের সহযোগীতা প্রয়োজন। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব ও রাউজান অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে ওই ভুয়া আইডির ব্যবহারকারীকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির কথা জানান সাংবাদিকরা।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post