চট্টগ্রাম :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা বলায় মানহানি মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড.গাজী সালেহ উদ্দিন।
সোমবার দুপুরে মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন তিনি। আদালত নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনারকে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেন।
এ বিষয়ে মামলার বাদি অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন বলেন, ‘সম্প্রতি একটি অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী আমাকে উদ্দেশ্যে করে ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে সন্দেহের কথা বলেছিলেন। বিষয়টি আমার জন্য মানহানিকর। তাই তার বিরুদ্ধে আদালতে মানহানি মামলা করেছি।’
এর আগে গত ২৮ নভেম্বর নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত চবির সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ আলমের নাগরিক স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক নগদ টাকা দিয়ে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন বলে অভিযোগ করেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

