
অনলাইন ডেস্ক :: ফের নাম জড়াল জয়া এহসান ও সৃজিত মুখোপাধ্যায়ের৷ আপনি যদি প্রথম লাইন পড়েই ‘গসিপ কোসেন্ট’ খোঁজার জন্য প্রতিবেদনে ঝুঁকে পড়েন, তাহলে একটু হলেও হতাশ হতে হবেন৷ ব্যাপারটা একটু আলাদা৷
সৃজিতের ‘রাজকাহিনী’তে রুদ্রনীল ঘোষের সঙ্গে টিলার উপরে বোল্ড সিনেই নয়, অভিনয়ের গুনেও বাঙলার দর্শকদের মনে ঝড় তুলে দিয়েছিলেন ‘রুবিনা’ ওরফে জয়া৷ দু’বারের জাতীয় পুরস্কারে ভূষিত জয়া আর সৃজিতের সম্পর্ক নিয়ে এরপর বাজারে অনেক খবরই ছড়িয়েছিল৷ এবার জয়ার সঙ্গে সৃজিত জড়ালেন একটু অন্যভাবে৷জয়ার অভিনীত একটা ছবির ক্লিপিংসই ফেসবুকে শেয়ার করলেন বাংলার হেভিওয়েট পরিচালক৷
সিটিজিসান.কম/রবি
Print This Post
