স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং মোড় থেকে চোলাই মদ ব্যবসায়ী ফরিদকে খান (২৬) কে অাটক করে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসঅাই নাসিমের নেতৃত্বে একদল পুলিশ তাকে ৩০ লিটার মদসহ অাটক করে।
অাটককৃত ফরিদ খাঁন বাগেরহাট জেলার রায়েন্দা থানার ধান সাগর গ্রামের খাঁন বাড়ীর মো.ছালেহ অাহম্মদ’র পুত্র।
এ ব্যাপারে ইপিজেড থানার এসঅাই নাসিম জানায়, অাটককৃত ফরিদ এলাকায় মদ ব্যবাসায়ী হুমাইয়ন নামে পরিচিত। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায় জড়িত।
এ ব্যাপারে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

