রোহিঙ্গা বহনকারী ১১ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ৩:০১ অপরাহ্ন

rohingya3

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় শনিবার ভোর রাত রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদের বহনকারী ১১টি নৌকা নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলার ঘটনার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। মারা গেছে অসংখ্য রোহিঙ্গা। ঘটেছে ধর্ষণের ঘটনা। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post