চট্টগ্রামে আটক ৫ জঙ্গির রিমান্ডের আবেদন রোববার

আপডেট: ১০ ডিসেম্বর ২০১৬ ২:৪৩ অপরাহ্ন

jongi
চট্টগ্রাম :: নগরীর আকবর শাহ থানাধীন কর্নেলহাট এলাকায় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া হরকাতুল জিহাদের ৫ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল রোববার তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হতে পারে।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবুদ্দিন জানান, হরকাতুল জিহাদের ৫ সদস্যকে তিনটি মামলায় শুক্রবার বিকেলে আদালতে তোলা হয়। পরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশীদ ৫ জঙ্গিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রোববার র‌্যাব আসামিদের রিমান্ডের আবেদন জানাতে পারে।

এর আগে বৃহস্পতিবার ভোরে জঙ্গি সন্দেহে নগরীর এ কে খান এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সকালে কর্নেলহাট এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওইদিন রাতে আকবর শাহ থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে ৫ জঙ্গির বিরুদ্ধে তিনটি মামলা করেন র‌্যাব-৭।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post