রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শীর্ষ সন্ত্রাসী ও ৮ টি মামলার পলাতক আসামী মো. ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছ (৪৫) কে আটক করেছে পুলিশ।
তার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাশেদ মিয়া চৌধুরী হত্যা ও ছালে আহমদ হত্যা মামলাসহ কমপক্ষে আটটি মামলা রয়েছে।
এসব মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে তার বিরুদ্ধে। গতকাল শুক্রবার দুপুরে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের একটি মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পুলিশের একটি দল তাকে আটক করে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ুন কবির সন্ত্রাসী ধামা ইলিয়াছের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আটটি মামলা থাকার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

