স্টাফ করেসপন্ডেন্ট, চট্রগ্রাম :: আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা কমিটির কাউন্সিল ও উলামায়ে সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সমাবেশে কেন্দ্রিয় কমিটির মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, মিয়ানমারে মুসলিম নিধন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। শুধু তাই নয় ওই হিংস্রমানসিকতার লোকেরা এসব হত্যাযজ্ঞ চিত্র তা আবার ভিডিও করে বিশ্ববাসিকে দেখাচ্ছে। এসব হত্যাকান্ড অচিরেই বন্ধ না করলে বাংলাদেশের আলেম, উলামা এবং মুসলিম জনতাদের নিয়ে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এ নিধনের জন্য ব্শ্বি ইসলামী সংস্থা, জাতিসংঘ, আরবজোটকে কার্যকর পদক্ষেপ নেবার জোর দাবিও জানান।
মাওলানা জাকারিয়া কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বিশেষ অতিথি ছিলেন আল্লামা সুলতান জওক নদভী, শায়খুল হাদিস আল্লামা ইদ্রিস, শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুখ, এডভোকেট মাও. শাহিনুর পাশা চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, মাও. লোকমান হাকিম, ড. মাও. আ ফ ম খালিদ হোসেন, মাও. আজিজুল হক ইসলামবাদী, মুফতী হাসান মুরাদাবাদী, যুব নেতা মাও. শরফুদ্দীন ইয়াহিয়া, ছাত্র নেতা মুফতি নাছির উদ্দিন খান প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

